শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০ ফাল্গুন ১৪৩২

সেকশন

 

দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট

গণবাণী ডট কম
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫৪:২৪ | পঠিত: ৬৭৯

---

দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। মঙ্গলবার শেষ রাতে আকস্মিকভাবে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে নির্মূল করতে এ পদক্ষেপ নেয়া জরুরি ছিল।

প্রেসিডেন্ট ইউন বলেন, দেশ থেকে উত্তর কোরিপন্থী বাহিনী অপসারণ এবং উদার সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামরিক আইন জারি করা ছাড়া তার কাছে বিকল্প কোনো পথ ছিল না বলে জানান প্রেসিডেন্ট। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়টি সুষ্পষ্টভাবে কিছু বলেননি তিনি।

এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সংসদের সকল কার্যক্রম স্থগিত করেছে সামরিক বাহিনী।

২০২২ সালে পিপল পাওয়ার পার্টির নেতা প্রেসিডেন্ট ইউন তার নিকটতম প্রতিদ্বন্দী লি জ্যা মিয়াংকে মাত্র দশমিক সাত শতাংশ পয়েন্টে হারিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   জনগণের কল্যাণ ও দেশ গড়ার দায়িত্ব এখন বিএনপির ওপর: নজরুল ইসলাম খান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে বিএনপি গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন: রিটার্নিং কর্মকর্তা গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন