মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২

সেকশন

 

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

গণবাণী ডট কম
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪২:৪২ | পঠিত: ৩১৫

---

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বিদ্যালয়ের প্রধান ও তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে নিজ বাড়ীতে বিদ্যুতস্পৃষ্ট হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

মৃত্যুবরণকারীরা হলেন, মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)।মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া কাপাসিয়া উপজেলার কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার জন্য পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। পরে মোটরটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, শুক্রবার বিকেলে পানির মোটর থেকে বিদ্যুতায়িত হয় ওই দম্পতি। হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা। পরে পরিবারের সদস্যরা মরদেহ থানায় নিয়ে আসে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুর প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাছা খালের প্রাণ ফেরাতে ৮ কোটি ৪৫ লক্ষ টাকার প্রকল্প: উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবার পথ অনুসরণ: দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুরের নতুন জেলা প্রশাসক সাবেক সাংবাদিক নুরুল করিম ভূঁইয়া দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : গাজীপুরে আইজিপি ইমাম-পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান