মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২

সেকশন

 

সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

গণবাণী ডট কম
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:২৮:৫৩ | পঠিত: ২৬৬

---

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী ও তার স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম এন্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি আরো জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম এন্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ চুমকীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ করেছেন।

এ কারণে দুদকের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে মুহাম্মদ মাসুদুর রহমান ও তার স্ত্রী মেহের আফরোজ চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুর প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাছা খালের প্রাণ ফেরাতে ৮ কোটি ৪৫ লক্ষ টাকার প্রকল্প: উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবার পথ অনুসরণ: দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুরের নতুন জেলা প্রশাসক সাবেক সাংবাদিক নুরুল করিম ভূঁইয়া দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : গাজীপুরে আইজিপি ইমাম-পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান