মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২

সেকশন

 

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন

গণবাণী ডট কম
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৪:১১:৫২ | পঠিত: ১৭৭

---

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন।

অধ্যাপক ইউনূস ও গুতেরেসকে বহনকারী বিমানের চার্টার্ড ফ্লাইটটি আজ দুপুর ১২টা ৪৮মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই- আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

খবর : বাসস।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুর প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাছা খালের প্রাণ ফেরাতে ৮ কোটি ৪৫ লক্ষ টাকার প্রকল্প: উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবার পথ অনুসরণ: দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুরের নতুন জেলা প্রশাসক সাবেক সাংবাদিক নুরুল করিম ভূঁইয়া দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : গাজীপুরে আইজিপি ইমাম-পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান