মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২

সেকশন

 

গণবাণী ডট কম
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:০৯:২৫ | পঠিত: ১৭২

---

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা ভাবছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের পর এ কথা জানান তিনি।

ডাক্তার কেউ নাচ প্রধান উপদেষ্টার পর থেকে পদত্যাগ করছেন এমন গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম নিজেই সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদ বিবিসিকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম।’

প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ।

নাহিদ বলেন, ‘স্যার বলছেন, ‘‘আমি যদি কাজ করতে না পারি…যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার…. . । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমিতো এভাবে কাজ করতে পারবে না। যদি রাজনৈতিক দলগুলা, তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’ ’’

এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে নাহিদ অনুরোধ করেন বলেও জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন।

সূত্রটি জানায়, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েেছে, যা নিয়ে অনেকই অনেক কথা লিখছেন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে আজ সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম।

সূত্রটি বলছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা ২০০৮ সালে হলফনামা যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান গাজীপুর প্রেসক্লাবে ৪৩ জন নতুন সদস্যকে বরণ বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান গাজীপুরে এনসিপি কর্মীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই: ২৪ ঘণ্টায় উদ্ধার কাপাসিয়ায় অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ গাজীপুরে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন পেলেন জুলাই যোদ্ধা সুরভী