শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০ ফাল্গুন ১৪৩২

সেকশন

 

গাজীপুরে আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াতের বিজয়

গণবাণী ডট কম
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:৪০:৪৩ | পঠিত: ৮৫৪

---

গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬ সেশনে) নির্বাচনে ১৬টি পদের মধ্যে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলই অংশ গ্রহণ করে।

গেল বৃহস্পতিবার (২০ মে) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার ভোট প্রদান করেন। পরে রাতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো: সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

বিভিন্ন মত-পথের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। ৫ আগস্টের পর কোন নির্বাচনে জামায়াতের এ বিজয়কে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন মাইল ফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. ড. শহিদ উজ্জামানকে (৫৬৪ ভোট) হারিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী এ্যাড. আলহাজ্ব মোঃ শামসুল হক ভূঁইয়া (৭৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান কামাল (৬৯৩ ভোট) বিএনপি সমর্থিত প্রার্থী মো: সাইফুল ইসলাম মোল্লাকে (৬৪৮ ভোট) হারিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসাবে সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ: মোঃ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক: মোঃ কামরুল হাসান রাসেল, অডিটর: রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মোঃ সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার এবং সদস্য পদে সদস্য: মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, আলহাজ্ব মোঃ শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। নেটিজেনদের মতে, গাজীপুর জেলার আইনজীবী সমাজে এ ফলাফল একদিকে যেমন বিকল্প নেতৃত্বের উত্থানের ইঙ্গিত, অন্যদিকে, তা রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে। অনেকে মনে করছেন, এ বিজয় শুধু সংখ্যার নয়, এটা একটি মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের দিকচিহ্ন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   জনগণের কল্যাণ ও দেশ গড়ার দায়িত্ব এখন বিএনপির ওপর: নজরুল ইসলাম খান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে বিএনপি গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন: রিটার্নিং কর্মকর্তা গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন