সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩

সেকশন

 

মে মাসে রেমিট্যান্স এল ৩ বিলিয়ন ডলার

গণবাণী ডট কম
প্রকাশ: ১ জুন ২০২৫, ২১:১৯:২১ | পঠিত: ৯৫৪

---

দেশে রেমিট্যান্স আসার ক্ষেত্রে একের পর এক রেকর্ড হচ্ছে। সদ্য শেষ হওয়া মে মাসেও দেশে এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে যেকোনো মাসে আসা রেমিট্যান্সের পরিমাণে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, মে মাসে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এই হিসাবে মে মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৮ লাখ ডলার বা ১১৬৯ কোটি টাকা।

এই পরিমাণ দেশের ইতিহাসে একক মাস বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। এর আগে, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত এপ্রিলে। সে রেকর্ড ভেঙে দিল সদ্য বিদায়ী মে। আর দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সে এসেছিল গত মার্চ মাসে, ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বর্তমানে দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে। একইভাবে হুন্ডির দৌরাত্ম্যও কমেছে। এ ছাড়া, ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্সের দরও ভালো এবং নিরাপদ রয়েছে। এসব কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসেই দুই বিলিয়ন ছাড়াচ্ছে রেমিট্যান্স। এখন পর্যন্ত চলতি অর্থবছরের জুলাই থেকে মে সময় (প্রথম ১১ মাসে) মোট ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে ৬ দশমিক ১৩ বিলিয়ন ডলার বা ৬১৩ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মে মাসের পুরো সময়ে প্রায় ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪১ কোটি ৫০ লাখ ডলার বেশি। আর গত মাস এপ্রিলের চেয়ে বেশি এসেছে ২২ কোটি ডলার।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫৩ লাখ টাকা। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ২০ কোটি ৫০ লাখ ডলারের বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার এবং সবশেষ এপ্রিলে আসে ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে ডিবি পুলিশের হানা: চোলাই মদের কারখানা সিলগালা, বিপুল পরিমাণ সরঞ্জামসহ মদ জব্দ কাপাসিয়ায় সেনাবাহিনীর মানবিক উপহার: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে হাসল এক হাজার অসহায় মুখ শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার অপরাধমুক্ত গাজীপুর গড়তে ডিবি পুলিশকে ২৪ ঘণ্টা মাঠে থাকতে হবে: জিএমপি কমিশনার মানবিক দৃষ্টান্ত: গাজীপুরের ৫ এমপি ও সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরে আসন্ন রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র ও গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে রূপান্তর করা হবে: সমাজকল্যাণমন্ত্রী