সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩

সেকশন

 

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা; ৬ বিজ্ঞানী নিহত

গণবাণী ডট কম
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৫:৪৩:৫৭ | পঠিত: ৯৮০

---

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোর ৪টার দিকে অতর্কিত হামলার পর তেহরানের বিভিন্ন স্থানে আবাসিক এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ও অন্যান্য সামরিক ঘাঁটি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ইফি ডেফ্রিন শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে ১০০টির বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে অংশ নিয়েছে ২০০টির বেশি যুদ্ধবিমান।

এমন প্রেক্ষাপটে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডেকেছে ইরান। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা এবং ফরেন পলিসি কমিটি শুক্রবার জরুরি অধিবেশনে বসবে। দেশটির সিনিয়র একজন আইনপ্রণেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়লের হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদও নিহত হয়েছেন।

---

এ ছাড়া ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি। আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তবে বাকি চারজন নিহত বিজ্ঞানীর নাম এখন পর্যন্ত জানায়নি দেশটি।

ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি নিহত হয়েছেন। তার নিজ বাসভবনে হামলা চালায় ইসরায়েল। তবে খামেনি অক্ষত আছেন বলে নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

এদিকে, সর্বশেষ খবর অনু্যায়ী, ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ১০০টি ড্রোন ছুড়েছে। ইসরায়েলের হামলার আশংকায় জরুরী অবস্থা জারি করা হয়েছে।

---

‘যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ অব্যাহত থাকবে’ : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে।”

রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণের শহর নাতানজ্-এ হামলা চালানোর কথা জানান মি. নেতানিয়াহু। তিনি আরও বলেন, ‘ইরানি বোমা বানানোর সঙ্গে জড়িত’ বিজ্ঞানীরা তাদের নিশানায় রয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ অব্যাহত থাকবে’।

ইসরায়েল ‘করুণ পরিণতির’ মুখোমুখি হবে: আয়াতুল্লাহ খামেনি

ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি বলেছেন যে এই হামলা ইসরায়েলের “বর্বর স্বভাবের প্রমাণ”।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, “এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ৫ বছরের প্রেম, অতঃপর নৃসংশতা: গাজীপুরে সুটকেসে নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের নেপথ্যে প্রেমিক ও মা গাজীপুরে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে : সড়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: গাজীপুরে ব্যাপক কর্মসূচি আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী গাজীপুরে অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার: মতবিনিময় সভায় পুলিশ সুপার শব্দদূষণ রোধে গাজীপুরে ‘সাইলেন্ট ড্রাইভিং’ উদ্যোগ: অনাকাঙ্ক্ষিত হর্ন না বাজানোর অঙ্গীকার বাইকারদের ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬: গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী কালাম হত্যা: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২, আদালতে স্বীকারোক্তি