শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০ ফাল্গুন ১৪৩২

সেকশন

 

কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

গণবাণী ডট কম
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:১৩:০২ | পঠিত: ৫৪৩

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে আহবায়ক হয়েছেন ব্রিগে: জেনারেল (অব:) আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজীজুর রহমান পেরা।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরো সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটি আশা করছে।

নয়া কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, ফ. ম. মমতাজ উদ্দীন রেনু, আফজাল হোসাইন বেপারী, আজগর হোসেন খান, রাশেদুল হক, সাখাওয়াত হোসেন সেলিম, ফ.ম.এমদাদুল হোসেন, খলিলুর রহমান, আব্দুল করিম বেপারী, মোঃ মতিউর রহমান জাফর, মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানসুর), সিরাজ উদ্দিন বিএসসি, এড. লুৎফর রহমান, মোঃ সোলাইমান মোল্লা, কফিল উদ্দিন মৌলভী, মোঃ সেলিম হোসেন আরজু, মোঃ নজরুল ইসলাম মোড়ল, তৌহিদুজ্জামান সরকার (তপন), মোঃ বজলুর রশিদ নয়ন, আলহাজ্ব বদরুজ্জামান বেপারী, মোঃ বশীর উদ্দীন (বাসু), মনিরুল হক চাঁনমিয়া, জয়নাল আবেদীন, এড. ইকবাল হোসেন শেখ, মোঃ আলী আকবর, জান্নাতুল ফেরদৌসী, আনোয়ার হোসেন বেপারী, এফ.এম কামাল হোসেন, ফকির ইস্কান্দার আলম জানু, মহসীন আলম রিটন, এড. মতিউর রহমান, মোঃ শামসুল হক রুকন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হারুন অর রশিদ, সাইফুল ইসলাম বাদল, সোলায়মান মোড়ল, মোঃ মোকসেদুল হক খান, আরিফুর রহমান সোহাগ বেপারী, আবুল কাশেম মাষ্টার ও মাসুম সরকার।

এই আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে উপজেলার সকল ইউনিয়ন কমিটির অনুমোদন দিবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   জনগণের কল্যাণ ও দেশ গড়ার দায়িত্ব এখন বিএনপির ওপর: নজরুল ইসলাম খান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে বিএনপি গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন: রিটার্নিং কর্মকর্তা গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন