সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩

সেকশন

 

গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা

গণবাণী ডট কম
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:০৮:৪৩ | পঠিত: ৭৩৭

---

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পূণ:নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন সীমানা নির্ধারণের ফলে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে। আগে ছিল ৫টি আসন, এখন একটি বেড়ে জেলায় হবে ৬টি সংসদীয় আসন।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন, নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার।

সর্বশেষ আদম শুমারী অনুযায়ী গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। একারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবভিত্তিক ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকা গুলোর মধ্যে রয়েছে;

গাজীপুর-১: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড থেকে ১২ নং ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-২: গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড থেকে ৩৩ নং ওয়ার্ড এলাকা এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-৩: গাজীপুরের শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল ঘর ও পিরোজালি ইউনিয়ন এলাকা এবং গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-৪: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন পূর্বের ন্যায় ঠিক রাখা হয়েছে।

গাজীপুর-৫: এই আসনটি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে পূর্বের ন্যায় অখন্ডিতই রাখা হয়েছে।

গাজীপুর ৬: নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে গাজীপুরের এই আসনটি নতুন করে বাড়ানো হয়েছে। প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড থেকে ৫৭ নং ওয়ার্ড এলাকা নিয়ে গঠন করার প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ৫ বছরের প্রেম, অতঃপর নৃসংশতা: গাজীপুরে সুটকেসে নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের নেপথ্যে প্রেমিক ও মা গাজীপুরে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে : সড়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: গাজীপুরে ব্যাপক কর্মসূচি আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী গাজীপুরে অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার: মতবিনিময় সভায় পুলিশ সুপার শব্দদূষণ রোধে গাজীপুরে ‘সাইলেন্ট ড্রাইভিং’ উদ্যোগ: অনাকাঙ্ক্ষিত হর্ন না বাজানোর অঙ্গীকার বাইকারদের ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬: গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী কালাম হত্যা: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২, আদালতে স্বীকারোক্তি