রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩

সেকশন

 

গাজীপুর ক্লাব লিমিটেডে সভাপতি মঞ্জুরুল করিম রনি ও সম্পাদক ফাকরুল

গণবাণী ডট কম
প্রকাশ: ২ আগস্ট ২০২৫, ১৯:০৮:০১ | পঠিত: ৭১৯

---

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুর ক্লাব লিমিটেডের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সাধারণ সভায় ক্লাবের সভাপতি এম মঞ্জুরুল করিম রনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূইয়া ও হান্নান মিয়া হান্নু, ক্লাবের সাধারণ সম্পাদক ফাকরুল ইসলাম প্রমূখ।

দীর্ঘদিন পর সদস্যদের উপস্থিতিতে গাজীপুর ক্লাব প্রাঙ্গনে দিনভর নানা আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও গত এক বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মো: আক্তার হোসেন, নির্বাহী সদস্য- মোহাম্মদ মেহেদী হাসান এলিস, মো: সাইফুল ইসলাম, মো: লুৎফর রহমান (লাতু), মোহাম্মদ শাহাদাত হোসেন (শাহীন), মো: আঃ রউফ বাবুল, মির্জা মইন উদ্দিন, খান জাহিদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম গাজী, আলহাজ্ব শেখ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো: জাহাঙ্গীর আলম, মো. খোরশেদ আলম ও প্রকৌশলী আজমল খন্দকার সায়েম।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম, মাঝরাত থেকে কার্যকর দুই মাসে সরকার ৬০ পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব শ্রীপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেফতার ৭ কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল খনন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬ স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ঔষধ কোম্পানি কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার কিষাণ-কিষাণির হাতে ‘কৃষক কার্ড’, সরাসরি অর্থ পেলেন ২২ হাজার কৃষক