![]()
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
ছাত্র জনতার বিজয়ে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ শোভাযাত্রার আয়োজন করে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে বিশাল এক সমাবেশে মিলিত হয়।
বিশাল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন। পরে আয়োজিত সমাবেশটি স্মরণকালের সবচেয়ে বড় জনসভায় পরিনত হয়।
সমাবেশে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মমতাজ উদ্দিন রেনু, আব্দুল করিম বেপারী, খলিলুর রহমান, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ নেই। দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি দেশব্যাপী ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন আন্দোলন করেছে। স্বাধীনতা সংগ্রামে একাত্তরে যারা এদেশের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা আজ বড়গলায় কথা বলে। সমবেত সবাইকে এদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। এদেশের মানুষ তাদের পছন্দের দলের প্রার্থীদের ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা শীঘ্রই সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান।
এর আগে, মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা সদর রোড প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশ করে।
মন্তব্য