সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

সীমান্ত হত্যা-পুশ ইন নিয়ে বিজিবির উদ্বেগ, বিএসএফের আশ্বাস

গণবাণী ডট কম
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:২৯:০৪ | পঠিত: ১৮৮

---

সীমান্তে ‘বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা’র ঘটনায় বাংলাদেশের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছে ভারত।

দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে বাংলাদেশি, ভারতীয় ও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) ঘটনায়ও উদ্বেগ জানায় বিজিবি।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের সমঝোতার মাধ্যমে গৃহীত প্রক্রিয়া মেনে ফেরত পাঠানো হবে।

ঢাকায় ৪ দিন ব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। যাতে নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ডুয়েটের নতুন ভিসির দায়িত্ব গ্রহণ : পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ: আহত ১৫ গাজীপুরে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু ১৯ মে: সংবাদ সম্মেলন ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্র: পুলিশ ও সাংবাদিকসহ আহত অন্তত ১৫ ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা: ২৩ ও ২৪ মে অফিস খোলা একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ গাজীপুরে ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, উদ্ধার হয়নি মরদেহ মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: জিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করলেন কমিশনার ঈদে শ্রমিকদের পাওনা পরিশোধে গাজীপুরের ডিসি’র কঠোর বার্তা বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন ইতিহাস: নেভিয়ান লাইফ সায়েন্সের ওষুধ এবার কানাডায়