সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

গাজীপুরে ৭ দফা দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

গণবাণী ডট কম
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:৪৯:৪৫ | পঠিত: ৪৪৫

---

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা করা এবং প্রকৌশলী অধিকার আন্দোলন-এর তিন দফা দাবির প্রতিবাদে সাত দফা দাবি মেনে নেয়ার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আন্দোলনকারীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নেসকোর সহকারী প্রকৌশলী রোকনোজ্জামানকে গ্রেফতার না করলে সারা দেশ থেকে লং মার্চ টু রংপুর কর্মসূচির ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গাজীপুর মহানগরীর শিববাড়িতে ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ কর্মসূচি শেষে এ ঘোষণা দেয় ডিপ্লোমা প্রকৌশলী কল্যান ফাউন্ডেশনের নেতারা।

এর আগে আজও উপ সহকারী প্রকৌশলী পদ নিয়ে বুয়েট, রুয়েট ও চুয়েটের ষড়যন্ত্রসহ ৭ দফা দাবিতে গাজীপুরে শিববাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা স্থবির হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী, অফিস ফেরত মানুষ।

সমাবেশে বক্তারা, বিএসসি ইঞ্জিনিয়ারদের উত্থাপিত ৩ দফা দাবি যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। বক্তারা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দিলে হুমকির মুখে পড়বে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের রিটের আবেদনে ডিএমটিসিএল সেকশন ইঞ্জিনিয়ার পদের সকল পরিক্ষা স্থগিত করা হয়। বিষয়টিকে অযৌক্তিক উল্লেখ করে শিগগিরই পরিক্ষা কার্যকরের দাবিও জানান বক্তারা।

১০ম গ্রেডে পরিক্ষার সুযোগ চাওয়া শিক্ষার্থীদের নানারকম স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান চাকরি প্রত্যাশিরা।

৪৮ ঘন্টার মধ্যে নেসকো কর্মকর্তা রুকনুজ্জামানকে অব্যাহতি দিয়ে গ্রেফতারের পাশাপাশি শিগগিরই বৈঠকের মাধ্যমে সংকটের সমাধান না এলে আরও কঠোর হুশিয়ারি দেন বক্তারা।

ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবিগুলো হলো, প্রকৌশল কর্মক্ষেত্রকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ ভাগ করে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ করা। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রকৌশল সংস্থা, বিভাগ ও বিদ্যুৎ কোম্পানির জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার ১:৫ করা। সকল প্রকৌশল সংস্থায় উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান ৩৩ শতাংশ পদোন্নতির বিধান ৫০ শতাংশে উন্নীতকরণ। মেধার অপচয় রোধে কারিগরি ক্যাডার ব্যতীত অন্য কোনো ক্যাডারে প্রকৌশলীদের নিয়োগ বন্ধ এবং প্রকৌশল পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন করে ইংরেজিতে প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:১২ নিশ্চিতকরণ এবং শিক্ষক সংকট দূরীকরণ। আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমাণ বৃদ্ধি করা। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছয় দফা দাবি বাস্তবায়নসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যান ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচি সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রায় দুই ঘন্টা অবরোধের পর রাত ৮টার দিকে সড়ক থেকে সড়ে যায় আন্দোলনকারীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ডুয়েটের নতুন ভিসির দায়িত্ব গ্রহণ : পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ: আহত ১৫ গাজীপুরে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু ১৯ মে: সংবাদ সম্মেলন ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্র: পুলিশ ও সাংবাদিকসহ আহত অন্তত ১৫ ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা: ২৩ ও ২৪ মে অফিস খোলা একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ গাজীপুরে ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, উদ্ধার হয়নি মরদেহ মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: জিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করলেন কমিশনার ঈদে শ্রমিকদের পাওনা পরিশোধে গাজীপুরের ডিসি’র কঠোর বার্তা বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন ইতিহাস: নেভিয়ান লাইফ সায়েন্সের ওষুধ এবার কানাডায়