রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩

সেকশন

 

শ্রীপুরে পরিবেশ দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

গণবাণী ডট কম
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০০:০৬:৫৩ | পঠিত: ৪৮৭

---

গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণ ও বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।

সবাই আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহের সাবেক বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান মকুল, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আরেফিন বাদল, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘পরিবেশ রক্ষা কার্যক্রমে আমরা সর্বদা পাশে আছি। পরিবেশ বিনষ্ট করছে এমন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদের অবগত করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

সভায় আলোচনা করা হয়, শিল্প দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও বনায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব যানবাহন ও সবুজ ভবন উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিষয়।

সভায় বিভিন্ন বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম, মাঝরাত থেকে কার্যকর দুই মাসে সরকার ৬০ পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব শ্রীপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেফতার ৭ কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল খনন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬ স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ঔষধ কোম্পানি কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার কিষাণ-কিষাণির হাতে ‘কৃষক কার্ড’, সরাসরি অর্থ পেলেন ২২ হাজার কৃষক