সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

কালিয়াকৈরে এসএসসি ২০০৩ ব্যাচের মিলনমেলা

গণবাণী ডট কম
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২০:৩৭:০৯ | পঠিত: ৬৫২

---

গাজীপুরের কালিয়াকৈর হরিরামপুর ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৩ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীফলতলী জমিদারবাড়িতে ওই মিলনমেলায় অনুষ্ঠিত হয়৷

শুক্রবার মিলনমেলায় এসএসসি ব্যাচ-২০০৩ এর সকল বন্ধুরা স্ব-পরিবারে অংশ গ্রহণ করেন৷ তারা দিনভর ঐতিহাসিক শ্রীফলতলী জমিদারবাড়িতে আনন্দে মেতে উঠেন৷ এসময় তারা স্কুল জীবনের নানান স্মৃতিচারণ করেন৷ ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠান, খাওয়াদাওয়া এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মিলনমেলার সমাপ্তি হয়৷

আয়োজকেরা বলেন, এই মিলনমেলা শুধু বন্ধুদের নয়, তাদের সবার পরিবারের সদস্যরাও এসেছে। কর্ম ব্যস্ততার মধ্যেও একটি দিন সবাই একত্রিত হই, শুধুমাত্র মনের একটু প্রশান্তির জন্য।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ডা. সাইফুল ইসলাম বলেন, ঐতিহাসিক শ্রীফলতলী জমিদারবাড়িতে আজকে ২০০৩ সালের এসএসসি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হলো৷ বৃষ্টিভেজা দিনেও বন্ধুরা স্মৃতিচারণ করতে মানিকগঞ্জ হতে ছুটে এসেছে। এটাই বন্ধুত্ব, সবকিছু পরিবর্তন হয় কিন্তু বন্ধুত্ব পরিবর্তন হয়না। আমরা এই মিলনমেলা প্রতি বছর আয়োজন করবো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ডুয়েটের নতুন ভিসির দায়িত্ব গ্রহণ : পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ: আহত ১৫ গাজীপুরে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু ১৯ মে: সংবাদ সম্মেলন ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্র: পুলিশ ও সাংবাদিকসহ আহত অন্তত ১৫ ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা: ২৩ ও ২৪ মে অফিস খোলা একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ গাজীপুরে ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, উদ্ধার হয়নি মরদেহ মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: জিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করলেন কমিশনার ঈদে শ্রমিকদের পাওনা পরিশোধে গাজীপুরের ডিসি’র কঠোর বার্তা বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন ইতিহাস: নেভিয়ান লাইফ সায়েন্সের ওষুধ এবার কানাডায়