রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

শেখ হাসিনাকে ফেরত দিতে হবে-ড.আসাদুজ্জামান রিপন

গণবাণী ডট কম
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৫:৪৯ | পঠিত: ২৪৪

---

বিএনপির ভাইস প্রেসিডেন্ট ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দিল্লীর ষড়যন্ত্রের কারণেই বাংলাদেশে আজ অরাজকতা সৃষ্টি হয়েছে। তাই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ১৩৬ শিশু, দুই হাজার মানুষের জীবনহানি ও অসংখ্য মানুষের পঙ্গুত্বের জন্য তাকে বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি সোমবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ ) কাজী ছাইয়েদুল আলম বাবুল। এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রিয় বিএনপির সদস্য মজিবুর রহমান ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।

তিনি আরও বলেন, গত ২০২৪ সালের জুলাই মাসে টানা ৩৬ দিনের গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। গত সাড়ে পনেরো বছরে তিনি দেশকে এক অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন, জনগণের ওপর বিভীষিকাময় অত্যাচার চালিয়েছেন এবং জাতিকে অসুস্থ করে তুলেছেন।

ড. রিপন অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ হসালের জাতীয় সংসদ নির্বাচন ছিল সম্পূর্ণ অবৈধ ও প্রহসনের নির্বাচন। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের ওই ডামি নির্বাচনগুলোকে বাতিল করতে হবে এবং তার আমলে করা সব সরকারি সিদ্ধান্তও অবৈধ ঘোষণা করতে হবে।

তিনি আরও দাবি জানান, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকেও অবৈধ ঘোষণা করতে হবে। জনগণের লুণ্ঠিত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—এই অর্থ ফেরত এনে লুটেরাদের বিচারের আওতায় আনতে হবে।

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ড. আসাদুজ্জামান রিপন বলেন–বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের জনগণের শেষ ভরসা।

ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির গাজীপুর জেলা আহবায়ক ফজলুল হক মিলন।

তিনি বলেন, বিএনপির ইতিহাস গৌরবময়। প্রতিকূল সময়েও বিএনপি কখনও জনগণের পাশে দাঁড়াতে পিছপা হয়নি। এই ঐতিহ্য ধরে রেখে আমাদের আগামী দিনের সংগ্রামে একসাথে এগিয়ে যেতে হবে। আর জনগণের আমানত রক্ষা করতে হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান