বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২

সেকশন

 

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার প্রত্যাহার

গণবাণী ডট কম
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪১:০৩ | পঠিত: ৪২৩

---

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত জিএমপি কমিশনারের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়ার আদেশ জারি করেছেন।

দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

এক বাক্যে লেখা আদেশে বলা হয়, জিএমপি, গাজীপুর এর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে আপনাকে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তারিখে পুলিশ সদর দপ্তর, ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।

ড. নাজমুল করিম খান গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান। পরে গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজীপুর মহানগরীতে ছিনতাই, চাঁদাবাজি ও খুনসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। কিছুদিন পূর্বে একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় নাগরিকদের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে মহানগরীর অপরাধ বৃদ্ধি নিয়ে প্রায়শই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

এছাড়াও তিনি, সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ৫ আগষ্ট কতজন পুলিশকে হত্যা করা হয়েছে প্রশ্ন তুলে বলেন, পুলিশ এখনো ট্রমার মধ্যে আছে। আগে একজন পুলিশ যা করতে পারতো, এখন সেই কাজ করতে ৩ জন পুলিশ লাগে। একটি গণমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি প্রটোকল প্রসঙ্গে নিজেকে উপদেষ্টা ও সচিবদের তুলনা করে মন্তব্য করেছেন।

একাধিক সূত্র জানায়, মহানগরীতে বিভিন্ন বিষয়ে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও কাজ করেছেন। তিনি স্থানীয় হোটেল রেস্তুরার লাইসেন্স দিবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি তিনি মহানগরীর গাছা থানা এলাকায় একটি বিদ্যালয়ের মাঠ দখল করে গ্রামীণ কুটির শিল্প ও পণ্য মেলা আয়োজনের অনুমতি দিয়েছেন।

উক্ত মেলা আয়োজন বন্ধ করার জন্য স্থানীয় আব্দুস সালাম গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ৪ আগস্ট গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে জিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেয়া হয়। জেলা প্রশাসকের জুডিশিয়াল মুন্সিখানার সহকারী কমিশনার স্বাক্ষরিত এক চিঠিতে গত ২০২৪ সালের ২৩ জুনের বানিজ্য মন্ত্রণালয়ের একটি পরিপত্রের আলোকে জানানো হয়, উক্ত পরিপত্রের আলোকে মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসক কোন অনুমতি দেননি। তাই মেলা আয়োজন বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়।

অনুসন্ধানে আরো জানা যায়, জেলা প্রশাসকের উক্ত চিঠির জবাবে জিএমপির কমিশনারের পক্ষে জেলা প্রশাসকের উক্ত চিঠিকে চ্যালেঞ্জ করে মহানগর পুলিশ কমিশনারের পক্ষে উপ পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) -সদর ও অর্থ দায়িত্বে থাকা মোঃ জাহিদ হোসেন ভূঁইয়া পাল্টা আরেকটি চিঠি দেন গাজীপুর জেলা প্রশাসক বরাবর। এই চিঠিতে উল্লেখ করেন, গাজীপুর মহানগরীর জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন এবং উহার পরিচালনায় নিমিত্ত বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন করা হয়। চিঠিতে গাজীপুর মহানগর পুলিশের ২০১৮ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ২০১৮ সালের ১৯ নং আইনের ৪ ধারা মতে ফৌজধারি কাযবিধির ধারা ১০ এর উপধারা (৭) এর ক্ষতাবলে সরকার এই বিধান করিল যে, এই আইনের বা উহার অধীন ভিন্নরূপ বিধান না থাকিলে এই আইনের উদ্দেশ্য পূরণকেল্পে, গাজীপুর মহানগরীর এলাকা জেলা ম্যাজিষ্ট্রেটের কর্তৃত্বাধীন থাকিবে না।

চিঠিতে, উক্ত আইনের ১১৩ ধারার উল্লেখ করে বলা হয়, উক্ত ধারার (ত) বিধান অনুসারে জনসাধারণের চিত্ব বিনোদন ও প্রমোদাগারে গান-বাজনা, নৃত্য, নাট্যাভিনয় বা অনুরূপ প্রকৃতির কোন কর্মকান্ড পরিচালনার জন্য লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ এবং উক্ত ধারার (থ) বিধান অনুসারে জনসাধারণের প্রমোদাগারে প্রবেশের জন্য টিকেট বিক্রয় অথবা পাস প্রদান নিবারণ ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা মহানগর পুলিশ কমিশনারকে অর্পণ করা হয়েছে। চিঠির অনুলিপি জেলা জজ, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তাদের দেয়া হয়।

এসব বিষয় নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাকে খর্ব করা হয়। যা আইন শৃংখলার উন্নয়নে সহায়ক ভুমিকা রাখেনি। ফলে তিনি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা: শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন গাজীপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন আজ মহান বিজয় দিবস গাসিক ও জিএমপি’র সমন্বয় সভা: ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’ গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবী দিবস আজ হাদি ও এরশাদ এর ওপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মশাল মিছিল জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল