বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩

সেকশন

 

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার

গণবাণী ডট কম
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮:১৭ | পঠিত: ৬০২

---

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার একাডেমির ৩নং গেইট সংলগ্ন গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ফুটওভার ব্রিজের নীচে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি আন্ত: জেলা ডাকাতদল মহাসড়কে মাছবাহী ট্রাকে ডাকাতির জন্য অবস্থান করছে। এমন খবর পাওয়ার পর কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির টহল দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়, তবে আরও ৪-৫ জন অন্ধকারে পালিয়ে যায়।

গ্রেফতাররা হলো, বরিশালের মুলাদী থানার পূর্ব ভয়কা গ্রামের মিজান মৃধার ছেলে রিজন মৃধা সুজন (২৫), বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় বসবাসরত এবং নরসিংদীর বেলাবো থানার বারৈচা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. আলিফ (২৪)। তারা উভয়ে বর্তমানে ঢাকার মুগদার মান্ডা এলাকায় বসবাস করছিল।

পুলিশ জানায়, অভিযানের সময় ডাকাতদের ব্যবহৃত একটি নীল রঙের ‘ফোটন’ পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-৯২৫৮), লোহার বাটযুক্ত ধারালো চাকু এবং ৩০ ফিট লম্বা সাদা-কালো রঙের রশি জব্দ করা হয়েছে। এগুলো ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছিল।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি নিয়মিত মামলা (নং-১৩) রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে এবং আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা: শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিতকরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধে জোর ঢাকার কালীগঞ্জের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিভেদ থাকা উচিত নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টঙ্গির বস্তিতে জিএমপি বিশেষ অভিযান: দেশি-বিদেশি অস্ত্র নগদ টাকা উদ্ধার গ্রেফতার ৩ গাজীপুরে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ আজ: দেশব্যাপী নানা কর্মসূচি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ আজ: দেশব্যাপী নানা কর্মসূচি