সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩

সেকশন

 

কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

গণবাণী ডট কম
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৭:৪১ | পঠিত: ৩৯৯

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর) :

নানা আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বাদ আছর হান্নান শাহ্’র ঘাগটিয়াস্থ নিজ বাড়ি আঙ্গিনায় আলোচনা সভা, কোরআন খানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা হান্নান শাহ্’র সুযোগ্য উত্তরসূরী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

দিবসটি পালন উপলক্ষে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র কবরে দলীয় নেতৃবৃন্দ ফাতেহাপাঠ এবং ফুলেল শ্রদ্ধা জানান।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন।

উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোশারফ হোসেন মেম্বার, সদস্য সচিব নজরুল ইসলাম মেম্বার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কা, সদস্য সচিব মুকুল ফকির প্রমুখ।

এছাড়া উপজেলার বিএনপির ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ১/১১ এর প্রথম প্রতিবাদী কন্ঠস্বর প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যা ফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুপ হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বেশ কয়েকটি গায়েবি মামলায় একাধিকবার কারাগারে যেতে হয়েছে হান্নান শাহকে। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর একটি গায়েবি মামলায় হাজিরা দিতে ঢাকার ডিওএইচএসের বাসা থেকে বের হওয়ার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখান অবস্থর উন্নতি না হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ১১ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। পরে ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের রাফেলস হার্ট সেন্টারে ৭৪ বছর বয়সে মারা যান তিনি।

হান্নান শাহ্ ১৯৪২ সালে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা ফকির আব্দুল মান্নান ছিলেন পাকিস্তান আমলের মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি ১৯৫৬ সালে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে মেট্রোকোলেশন পাস এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

তিনি ১৯৬০ সালে বিএসসি অধ্যয়ণকালে পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬২ সালে সামরিক একাডেমি কাকুল থেকে কমিশন প্রাপ্ত হন। ১৯৮৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকাকালীন সময়ে এরশাদ সরকার বাধ্যতামূলক তাকে অবসর প্রদান করা হয়।

হান্নান শাহ্ বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোর্রেশনের (বিএডিসি) চেয়ারম্যান ছিলেন। ১৯৭৯ সনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপির ক্রান্তিকালে হান্নান শাহের নেতৃত্বে জিয়াউর রহমানের লাশ উদ্বার করে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়।

তিনি ১৯৮৪ সালে বিএনপিতে যোগদান করেন। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হন। পরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৯১ সালে গাজীপুর- ৪, কাপাসিয়া থেকে সংসদ সদস্য নিবার্চিত হন এবং পরে পাট মন্ত্রী নিয়োজিত হন।

সাবেক সেনাকর্মকর্তা হান্নান শাহ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে বেগম খালেদাস জিয়ার নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের শুরুতে সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দুই বছরের জরুরি অবস্থার মধ্যে বেগম খালেদা জিয়া কারাগারে থাকাবস্থায় বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হান্নান শাহ্। এসময় সরকার বিরোধী বক্তব্য দেয়ার কারণে মিথ্যা মামলায় তাকে বহুবার কারাবরণ করতে হয়েছিল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে ডিবি পুলিশের হানা: চোলাই মদের কারখানা সিলগালা, বিপুল পরিমাণ সরঞ্জামসহ মদ জব্দ কাপাসিয়ায় সেনাবাহিনীর মানবিক উপহার: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে হাসল এক হাজার অসহায় মুখ শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার অপরাধমুক্ত গাজীপুর গড়তে ডিবি পুলিশকে ২৪ ঘণ্টা মাঠে থাকতে হবে: জিএমপি কমিশনার মানবিক দৃষ্টান্ত: গাজীপুরের ৫ এমপি ও সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরে আসন্ন রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র ও গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে রূপান্তর করা হবে: সমাজকল্যাণমন্ত্রী