রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম অভিষেক অনুষ্ঠিত

গণবাণী ডট কম
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬:২৬ | পঠিত: ৬৭৩

---

রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম ও তাঁর বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাকে অবস্থিত দ্যা রয়না রিসোর্ট লিমিটেডে ইনস্টলেশন অনুষ্ঠান সম্পন্ন হয়

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি সাফিনা রহমান।

প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোসলেম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম।

প্রধান অতিথি পিডিজি সাফিনা রহমান বলেন, রোটারি ক্লাব অব ভাওয়ালের এই ইনস্টলেশন অনুষ্ঠান ছিল সত্যিই ইনোভেটিভ—ঢাকার বড় ক্লাবগুলোর আয়োজনকেও ছাড়িয়ে গেছে।

তিনি রোটারি ক্লাবের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

অন্যান্য অতিথিরাও রোটারি আন্দোলনের তাৎপর্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র এবং নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

ক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা. আমিরুল ইসলাম, ক্লাবের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্থক ও সফল এভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি প্রতিশ্রুতি দেন, সকল সদস্যের সহযোগিতায় আগামী বছরও রোটারির মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান