![]()
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদরের কাপাসিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে গেছে মালামালসহ ৫টি দোকান ও শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি।
স্থানীয়রা জানায়, বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া বাজারের পুরাতন মাছ বাজারের পশ্চিমপাশে প্রথমে একটি রঙের দোকান দোকানে আগুন লাগে। পরে আগুন আশেপাশের আরো কয়েকটি দোকানের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র আরো জানায়, আধা ঘন্টা্র আগুনে ৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়া একটি পাখির দোকানে থাকা বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর, ঘুঘুসহ প্রায় শতাধিক পাখি আগুনে পুড়ে মারা গেছে। এসময় দোকানে থাকা কয়েক লাখ টাকার পাখির খাদ্যও পুড়ে নষ্ট হয়েছে।
![]()
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের দোকানের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরো জানান, এ সময় আগুনে পুড়ে যায় রঙের দোকানসহ ৫টি দোকান। তবে অগ্নিকাণ্ডে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
মন্তব্য