সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩

সেকশন

 

ছুটির দিনেও জিসিসির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন প্রশাসক

গণবাণী ডট কম
প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১৫:০৭:১৪ | পঠিত: ৩৪২

---

ছুটির দিনেও কর্মব্যস্ত দিন পার করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বৃহস্পতিবার দিনভর গাজীপুর মহানগরীর টঙ্গী, গাছা ও পূবাইল এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

---

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি সকালে মহানগরীর টঙ্গী এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি মহানগরীর গাছা এলাকায় খাল সংস্কার ও খনন কাজ পরিদর্শন করেন। এসময় তিনি একই এলাকায় বিভিন্ন ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেন। তিনি এসব কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি মহানগরীর পুবাইল এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেন। উন্নয়নকাজ বাস্তবায়নকালে জন ভোগান্তি যাতে না বাড়ে, সেদিকে নজর রাখার এবং সঠিকভাবে কাজ বাস্তবায়ন ও কাজের মান ঠিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।

---

পরিদর্শনকালে জিসিসি প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরিফিন, সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোত্তাসেম বিল্লাহ, সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে ডিবি পুলিশের হানা: চোলাই মদের কারখানা সিলগালা, বিপুল পরিমাণ সরঞ্জামসহ মদ জব্দ কাপাসিয়ায় সেনাবাহিনীর মানবিক উপহার: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে হাসল এক হাজার অসহায় মুখ শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার অপরাধমুক্ত গাজীপুর গড়তে ডিবি পুলিশকে ২৪ ঘণ্টা মাঠে থাকতে হবে: জিএমপি কমিশনার মানবিক দৃষ্টান্ত: গাজীপুরের ৫ এমপি ও সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরে আসন্ন রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র ও গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে রূপান্তর করা হবে: সমাজকল্যাণমন্ত্রী