বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩

সেকশন

 

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর শ্বশুরকে ফোন করা ঘাতক স্বামী কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার

গণবাণী ডট কম
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪:৪৯ | পঠিত: ৪৯৬

---

গাজীপুরে যৌতুকের দাবিতে মাস্তুরা আক্তার সুমা (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী জালাল ওরফে দুলু (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর একটি যৌথ দল কুড়িগ্রামের রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গত ২৬ ডিসেম্বর রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক জালাল হোসেন ও তার স্ত্রী মাস্তুরা আক্তার ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বসবাস করতেন। যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যাকাণ্ড ঘটানোর পর ঘাতক জালাল নিথর দেহটি ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। পলায়নরত অবস্থায় সে তার শ্বশুড়কে (ভিকটিমের বাবা) ফোন করে জানায়, আপনার মেয়েকে মেরে ফেলেছি-এসে লাশ নিয়ে যান। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এই ঘটনায় ভিকটিমের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে জিএমপির বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরো জানান, অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১:১০ মিনিটের দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন নাজিমখান ইউপির রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে ঘাতক জালালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ কর্মকর্তা মো. রাকিব হাসান আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ কর্মকর্তা জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা: শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিতকরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধে জোর ঢাকার কালীগঞ্জের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিভেদ থাকা উচিত নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টঙ্গির বস্তিতে জিএমপি বিশেষ অভিযান: দেশি-বিদেশি অস্ত্র নগদ টাকা উদ্ধার গ্রেফতার ৩ গাজীপুরে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ আজ: দেশব্যাপী নানা কর্মসূচি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ আজ: দেশব্যাপী নানা কর্মসূচি