সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩

সেকশন

 

গাজীপুরে এনসিপি কর্মীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই: ২৪ ঘণ্টায় উদ্ধার

গণবাণী ডট কম
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৬, ১৮:৫৪:৫৯ | পঠিত: ২৯৩

---

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক কর্মীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই লুণ্ঠিত ইয়ামাহা আর-১৫ (Yamaha R15) মোটরসাইকেলটি উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো: তাহেরুল হক চৌহান।

তিনি আরো জানান, ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। তার অংশ হিসাবে আজ মোটরসাইকেলটি উদ্ধার ও আসামী শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি জানান, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে সনাক্ত করেছেন। আসামীদের গ্রেফতারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বাসন থানার জোগিতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।

ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে জোগিতলা এলাকায় যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।

ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় বসবাস করছেন।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   গাজীপুরে ডিবি পুলিশের হানা: চোলাই মদের কারখানা সিলগালা, বিপুল পরিমাণ সরঞ্জামসহ মদ জব্দ কাপাসিয়ায় সেনাবাহিনীর মানবিক উপহার: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে হাসল এক হাজার অসহায় মুখ শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার অপরাধমুক্ত গাজীপুর গড়তে ডিবি পুলিশকে ২৪ ঘণ্টা মাঠে থাকতে হবে: জিএমপি কমিশনার মানবিক দৃষ্টান্ত: গাজীপুরের ৫ এমপি ও সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরে আসন্ন রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র ও গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে রূপান্তর করা হবে: সমাজকল্যাণমন্ত্রী