সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩

সেকশন

 

মোবাইল চুরি নিয়ে বিরোধ: কাপাসিয়ায় ভাতিজার শাবলের আঘাতে কৃষকদল নেতা নিহত

গণবাণী ডট কম
প্রকাশ: ১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:২৭:৩০ | পঠিত: ৪২২

---

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল চুরি নিয়ে বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে হেলাল উদ্দিন পালোয়ান (৫৫) নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি চাঁদপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল চুরি সংক্রান্ত বিষয় নিয়ে গত শনিবার ভাতিজার সঙ্গে হেলাল উদ্দিনের কথা কাটাকাটি হয়। এর জেরে ওইদিন রাত নয়টার দিকে অজ্ঞাতনামা ৪-৫ জন দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে হেলাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় এবং পেছন থেকে মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “হেলাল উদ্দিনকে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড। মোবাইল চুরি নিয়ে ভাতিজার সঙ্গে সৃষ্ট বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ৫ বছরের প্রেম, অতঃপর নৃসংশতা: গাজীপুরে সুটকেসে নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের নেপথ্যে প্রেমিক ও মা গাজীপুরে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে : সড়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: গাজীপুরে ব্যাপক কর্মসূচি আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী গাজীপুরে অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার: মতবিনিময় সভায় পুলিশ সুপার শব্দদূষণ রোধে গাজীপুরে ‘সাইলেন্ট ড্রাইভিং’ উদ্যোগ: অনাকাঙ্ক্ষিত হর্ন না বাজানোর অঙ্গীকার বাইকারদের ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬: গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী কালাম হত্যা: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২, আদালতে স্বীকারোক্তি