শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০ ফাল্গুন ১৪৩২

সেকশন

 

নির্যাতিত শিশু গৃহকর্মীকে দেখতে হাসপাতালে বাণিজ্য উপদেষ্টা, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গণবাণী ডট কম
প্রকাশ: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২:২৮:১৩ | পঠিত: ১০৩

---

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী মোহনাকে দেখতে এসেছি্যেলন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এসময় প্রধান উপদেষ্টা ফোনে শিশুটির শারীরিক অবস্থার খোজ খবর নিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাণিজ্য উপদেষ্টা হাসপাতালে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে আকস্মিকভাবে অনেকটা গোপনে হাসপাতালে উপস্থিত হন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি ড. হুমায়রা সুলতানা। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

সেখানে উপস্থিত সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন মোহনার সঙ্গে কথা বলেন উপদেষ্টা। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন এবং শিশুটির পরিবারকে আশ্বস্ত করেন।

উপদেষ্টা ভূক্তভোগী শিশুর সাথে কথা বলেন। তিনি শিশুটির বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের কাছে বিস্তারিত জানতে চান। এসময় সেখানে উপস্থিত শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ভুক্তভোগী শিশু গৃহকর্মী মোহনাকে উপদেষ্টা বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রধান, তোমার খোঁজ নিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার পাশে আছি।

বাণিজ্য উপদেষ্টা হাসপাতালে শিশুটির কাছে থাকার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণিজ্য উপদেষ্টাকে ফোন করে শিশুর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষেয়ে খোজ খবর নেন।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বিমান উপদেষ্টা বশিরউদ্দীন সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, এই শিশুর সঙ্গে যে আচরণ হয়েছে তা জাতির জন্য লজ্জাজনক। এসময় তিনি চিকিৎসাব্যয়সহ তার সব দায়িত্ব সরকার বহন করবে বলে জানান।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, একটি শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। দুনিয়া ও আখিরাতে নিষ্ঠুরতাকারীরা শাস্তি পাবে।

সূত্র জানান, এসময় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শিশুটির বাবাকে উপদেষ্টার কোন কোম্পানীতে একটি চাকরির ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্যাতিত শিশু মোহনা রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৬ নম্বর বাড়িতে গৃহকর্মী হিসেবে প্রায় আট মাস ধরে কাজ করতেন। গত ৩১ জানুয়ারি গুরুতর অসুস্থ ও নির্যাতনের চিহ্নসহ তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

মোহনা পঞ্চগড় জেলার সদর থানার হাড়িবাসা তালমা গ্রামের গোলাম মোস্তফার একমাত্র সন্তান। তার মায়ের নাম রেজিয়া বেগম। পরিবারটি বর্তমানে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন, পেয়ারা বাগান এলাকায় বসবাস করছে। বর্তমানে মোহনা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তাঁর স্ত্রী বিথিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার অপর দুইজন হলেন শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন এবং সুফিয়া বেগম। গত ২ ফেব্রুয়ারি সাফিকুর রহমানকে গ্রেফতারের পরে বরখাস্ত করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   জনগণের কল্যাণ ও দেশ গড়ার দায়িত্ব এখন বিএনপির ওপর: নজরুল ইসলাম খান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি দেশের নির্বাচনের ইতিহাসে একটি ভালো নির্বাচন হয়েছে : সিইসি দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে বিএনপি গাজীপুরে ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন: রিটার্নিং কর্মকর্তা গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন