মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ন ১৪৩৩

সেকশন

 

সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

গণবাণী ডট কম
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২১:০৬:৪৭ | পঠিত: ১৪৬

---

জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সৈয়দা শামিলা রহমান, জাইমা রহমান (বাঁ থেকে) এবং জুবাইদা রহমান (ডানে, শেষে ) ছবি: পিএমওর ফেসবুক পেজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্যদের মধ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

পিএমও ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ছবিতে তাঁদের দেখা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত মাসের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানের বিধান অনুযায়ী ফল ঘোষণার ৩০ দিনের মাথায় আজ এই অধিবেশন শুরু হলো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   • জাতীয় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা: ভিসি অবরুদ্ধ, ৩ দিন অফিস বন্ধ ঘোষণা • গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা • গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ বুলবুলের নির্বাচনী প্রচারণা শুরু • গাজীপুরে ১৪৫ বোতল ভারতীয় মদ ও টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার • নুহাশ পল্লীতে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা: সাড়ম্বরে উদযাপিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী • গাজীপুরে পোশাক শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু • জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী • গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল • সাংবাদিকদের সাথে জিএমপি কমিশনারের মতবিনিমিয়: শ্রমিক বেশে ‘পতিত শক্তি’ রুখতে কঠোর অবস্থানের ঘোষণা • কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী