রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩

সেকশন

 

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে ইশরাক সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ, শুভেচ্ছা জানালেন রনি

গণবাণী ডট কম
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ২১:৩০:০১ | পঠিত: ১১৫

---

গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা ও ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

বুধবার (১ এপ্রিল) দায়িত্ব গ্রহণের পরপরই জেলা ও মহানগর বিএনপির দুই নেতার সম্মিলন জেলাবাসীকে আনন্দিত ও সমন্বিত উন্নয়নের বিষয়ে আশাবাদী করেছেন। দুই নেতা মহানগর ও জেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং জনসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উন্নয়ন ও জবাবদিহিতার অঙ্গীকার:

দায়িত্ব গ্রহণ শেষে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী তার বক্তব্যে একটি আধুনিক ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে উন্নয়নধর্মী কর্মসূচি গ্রহণ করেছেন, তা সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করা হবে। গাজীপুর জেলা পরিষদকে একটি দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। জনগণের প্রত্যাশা পূরণই হবে জেলা পরিষদের মূল লক্ষ্য। এ সময় তিনি চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা ও উপস্থিতি:

নবনিযুক্ত প্রশাসককে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। এসময় অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাড. ড. শহীদ উজ্জামান, অ্যাড. মেহেদী হাসান এলিস, আ ক ম মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, খান জাহিদুল ইসলাম, কামরুজ্জামান শামীম, নাজমুল খন্দকার সুমন এবং ফরহাজ বিন প্রবালসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুর মহানগর জেলার সকল এলাকার মানুষের জন্য বর্তমান নির্বাচিত সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে অনুযায়ী আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও মানুষের কল্যানে বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মানুষের কল্যানে সরকারের গৃহীত বিভিন্ন কাজ সুষ্ঠভাবে বাস্তবায়ন করা হবে।

দায়িত্ব গ্রহণের পর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী আরো শুভেচ্ছা জানিয়েছেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

রাজনৈতিক প্রেক্ষাপট:

উল্লেখ্য, ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী বিএনপির শীর্ষ নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র। বর্তমানে তিনি গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন নিয়োগ জেলার রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম, মাঝরাত থেকে কার্যকর দুই মাসে সরকার ৬০ পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব শ্রীপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেফতার ৭ কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল খনন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬ স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ঔষধ কোম্পানি কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার কিষাণ-কিষাণির হাতে ‘কৃষক কার্ড’, সরাসরি অর্থ পেলেন ২২ হাজার কৃষক