রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩

সেকশন

 

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার, সভাপতিত্ব করবেন তারেক রহমান

গণবাণী ডট কম
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১৮:০৪:৩৬ | পঠিত: ৮৭

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম, মাঝরাত থেকে কার্যকর দুই মাসে সরকার ৬০ পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব শ্রীপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেফতার ৭ কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল খনন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬ স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ঔষধ কোম্পানি কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার কিষাণ-কিষাণির হাতে ‘কৃষক কার্ড’, সরাসরি অর্থ পেলেন ২২ হাজার কৃষক