রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩

সেকশন

 

গাজীপুরে রডবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৭

গণবাণী ডট কম
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১৯:৫১:৫০ | পঠিত: ৬২

---

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারে রডবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (৫ মার্চ) সন্ধ্যার কিছু আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রডবোঝাই একটি ট্রাক ওই পথ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ‘তাকওয়া পরিবহন’ নামে একটি যাত্রীবাহী মিনিবাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে কোনাবাড়ী পপুলার ও সেন্ট্রাল হাসপাতালে আরও ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রডবোঝাই ট্রাকের পেছনে তাকওয়া পরিবহনের বাসটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম, মাঝরাত থেকে কার্যকর দুই মাসে সরকার ৬০ পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব শ্রীপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেফতার ৭ কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল খনন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬ স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ঔষধ কোম্পানি কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার কিষাণ-কিষাণির হাতে ‘কৃষক কার্ড’, সরাসরি অর্থ পেলেন ২২ হাজার কৃষক