![]()
![]()
গাজীপুরের শ্রীপুরে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা ও আনন্দ শোভাযাত্রা করেছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার (৮ এপ্রিল) মাওনা শাখার উদ্যোগে উপজেলার মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী টাওয়ারে দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাশলেস লেনদেনকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-র গাজীপুর আঞ্চলিক প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।
![]()
বক্তব্যে তিনি বলেন, “আধুনিক বিশ্বে মানুষ এখন নগদ টাকার বিকল্প ব্যবহারে অভ্যস্ত হচ্ছে। ব্যাংকিং ও ক্যাশলেস সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক নিরলস কাজ করছে। ডিজিটাল লেনদেন শুধু সময় ও খরচই বাঁচায় না, বরং একটি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক।” তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
• মোঃ বিল্লাল হোসেন সেলিম, সহকারী মহাব্যবস্থাপক, গাজীপুর আঞ্চলিক কার্যালয়।
• মোঃ আমির হোসাইন, ব্যবস্থাপক, পূবালী ব্যাংক মাওনা শাখা।
• মোঃ হাবিবুর রহমান, স্বত্বাধিকারী, মিতা ফুডস প্রোডাক্টস।
• সোহেল শেখ, স্বত্ত্বাধিকারী, মোবাইল কেয়ার।
• ব্যবসায়ী শেখ আনার, ফরহাদ হোসেন, নিপু মোড়ল, সাইফুল ইসলাম, আবু সাঈদ, মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
![]()
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষে একটি আনন্দ র্যা লি বের করা হয়, যা মাওনা বাজার সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানিয়েছেন, জনসচেতনতা বৃদ্ধিতে এই ক্যাম্পেইন আগামী ছয় দিন পর্যন্ত চলমান থাকবে।
মন্তব্য