সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে ঔষধ কোম্পানি কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

গণবাণী ডট কম
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৫০:৫৫ | পঠিত: ১৩১

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে সফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েয়েছ পুলিশ।

নিহত সফিকুল ইসলাম (বুলবুল) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেট সংলগ্ন ‘একতা টাওয়ার’-এর নিজস্ব ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করতেন। তিনি স্থানীয় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রোডাকশন অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন আনসার একাডেমি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও সহকর্মীরা থানায় গিয়ে পরিচয় শনাক্ত করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে কারখানা থেকে এগিয়ে আনতে বাসা থেকে বের হয়েছিলেন সফিকুল। অপরদিকে, দীর্ঘ সময় অপেক্ষা করার পর স্বামীকে না পেয়ে স্ত্রী একাই বাসায় ফেরেন। সারা রাত সফিকুল বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে সকালে থানায় গিয়ে তার মরদেহ শনাক্ত করেন তারা।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক রোকনউদ্দিন খান জানান, সফিকুল দীর্ঘদিন ধরে আমাদের কারখানায় প্রোডাকশন অ্যাটেনডেন্ট হিসেবে নিষ্ঠার সাথে কাজ করছিলেন। বুধবার রাতে ডিউটি শেষে তিনি বাসায় ফিরে গিয়েছিলেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে আমরা থানায় গিয়ে পরিচয় নিশ্চিত করি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহের বাম উরুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ডুয়েটের নতুন ভিসির দায়িত্ব গ্রহণ : পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ: আহত ১৫ গাজীপুরে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু ১৯ মে: সংবাদ সম্মেলন ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্র: পুলিশ ও সাংবাদিকসহ আহত অন্তত ১৫ ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা: ২৩ ও ২৪ মে অফিস খোলা একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ গাজীপুরে ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, উদ্ধার হয়নি মরদেহ মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: জিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করলেন কমিশনার ঈদে শ্রমিকদের পাওনা পরিশোধে গাজীপুরের ডিসি’র কঠোর বার্তা বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন ইতিহাস: নেভিয়ান লাইফ সায়েন্সের ওষুধ এবার কানাডায়