সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ল জ্বালানি তেলের দাম, মাঝরাত থেকে কার্যকর

গণবাণী ডট কম
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২৩:২৩:২৭ | পঠিত: ১৬৪

---

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। পুনর্নির্ধারিত এই মূল্য আজ রাত ১২টার পর (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

নতুন ও বর্তমান দামের তুলনা

নতুন মূল্যের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার জ্বালানির দাম দাঁড়াচ্ছে:

• ডিজেল: ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা (বর্তমান মূল্য ১০০ টাকা)।

• অকটেন: ২০ টাকা বেড়ে ১৪০ টাকা (বর্তমান মূল্য ১২০ টাকা)।

• পেট্রল: ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা (বর্তমান মূল্য ১১৬ টাকা)।

• কেরোসিন: ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা (বর্তমান মূল্য ১১২ টাকা)।

সমন্বয় ও ভর্তুকি প্রসঙ্গ

জ্বালানি বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। এর আগে আমদানি ও উৎপাদন খরচ বাড়লেও গত ১ এপ্রিল সরকার তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, আন্তর্জাতিক বাজারে গত ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ডিজেলের গড় দর ৯৮ শতাংশ এবং অকটেনের দর ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার জনগণের স্বার্থে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে।

হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ-জুন প্রান্তিকে শুধু ডিজেল ও অকটেনে ভর্তুকি প্রয়োজন হবে ১৬ হাজার ৪৫ কোটি টাকা। এছাড়া এলএনজি আমদানিতে এপ্রিল-জুন প্রান্তিকে আরও ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ডুয়েটের নতুন ভিসির দায়িত্ব গ্রহণ : পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ: আহত ১৫ গাজীপুরে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু ১৯ মে: সংবাদ সম্মেলন ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে রণক্ষেত্র: পুলিশ ও সাংবাদিকসহ আহত অন্তত ১৫ ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা: ২৩ ও ২৪ মে অফিস খোলা একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ গাজীপুরে ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, উদ্ধার হয়নি মরদেহ মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: জিএমপি কর্মকর্তাদের পুরস্কৃত করলেন কমিশনার ঈদে শ্রমিকদের পাওনা পরিশোধে গাজীপুরের ডিসি’র কঠোর বার্তা বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন ইতিহাস: নেভিয়ান লাইফ সায়েন্সের ওষুধ এবার কানাডায়