রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে রাজ্য সরকার

গণবাণী ডট কম
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৮:৪১:২৩ | পঠিত: ১৪৪

---

বাংলাদেশ-ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে কাটা তারের বেড়া নিমাণে পদক্ষেপ নিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সরকার। আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্ধ দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতীয় গণমাধ্যশ এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ মে) দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টায় নবান্নে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় নিরাপত্তা এবং জনবিন্যাসের ভারসাম্য রক্ষায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। তাই প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফ-কে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ প্রয়োজনীয় জমি হাতে পায়।

উল্লেখ্য, এর আগে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জমি নিয়ে দীর্ঘ সময় কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলেছিল। নতুন সরকারের এই সিদ্ধান্ত সেই জট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান