রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল : বিভিন্ন সংগঠনের অভিনন্দন

গণবাণী ডট কম
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৯:১৩:৪৯ | পঠিত: ১৫০

---

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়: মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

ডুয়েটের নতুন উপাচার্যকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আইইবি’র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম নূরু।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল স্যারের দক্ষ ও যোগ্য নেতৃত্বে ডুয়েটে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল ক্ষেত্রে সুশাসন ও শৃঙ্খলা ফিরে আসবে।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন: “১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার এটিকে বিআইটি-ঢাকা থেকে ‘ডুয়েট’ নামকরণে ঐতিহাসিক ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন। তাই ক্যাম্পাসে যখন-তখন ‘মব’ বা বিশৃঙ্খলা তৈরি না করে, গণতান্ত্রিক সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে ডুয়েটের অগ্রযাত্রাকে সুগম করতে আমি প্রাক্তন ছাত্র হিসেবে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”

এছাড়া, নতুন ভিসিকে অভিনন্দন জানিয়েছেন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান