রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

ডুয়েটের নতুন ভিসির দায়িত্ব গ্রহণ : পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ: আহত ১৫

গণবাণী ডট কম
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:০২:১৩ | পঠিত: ১৩৬

---

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল রবিবার (১৭ মে) দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর যোগদানে শিবিরের বাঁধা প্রদানকে কেন্দ্র করে সকালে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূলফটকের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ডুয়েট ক্যাম্পাসে আসেন। তিনি ক্যাম্পাসে পৌঁছানোর আগেই ডুয়েটের বিদায়ী ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও কয়েকজন শিক্ষক নেতার উস্কানিতে ছাত্র শিবির ডুয়েট শাখার নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীদের একাংশ নতুন ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূলফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।

অপরদিকে, এসময় নতুন ভিসি ক্যাম্পাসের বাইরে একটি মাইক্রোবাসে যোগদানের জন্য অপেক্ষা করছিলেন। ভিসিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের আরেক অংশ ছাত্রদলের ব্যানারে মূল ফটকে মিছিল করে। এসময় শিক্ষার্থীরা তারাবদ্ধ ফঠক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন বিপুল সংখ্যক গেটের বাইরে অবস্থান নেয়।

---

এ সময় ক্যাম্পাসের ভিতরে থাকা শিবিরের নেতাকর্মী কতিপয় বহিরাগতদের সাথে নিয়ে গেটের বাইরে থাকা শিক্ষার্থী ও পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে গেটের বাইরে থাকা কয়েকজন শিক্ষার্থী এবং ঘটনাস্থলের শান্তি শৃংখলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। পরে বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়ে। পরে মূল ফটকের ভিতরে গেটের সামনে শিবিরের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়ে নতুন ভিসির যোগদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টার সময় ক্যাম্পাসের ভেতর থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বাইরে থাকা পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে বাইরে থাকা শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

---

গেটের ভিতর থেকে শিবিরের ছেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহানসহ উর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, দৈনিক দিনকালের গাজীপুরের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন। এছাড়াও ৫/৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাদের চিকিৎসা দেয়া হয়।

শিবিরসহ শিক্ষার্থীদের একাংশের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা এবং প্রশাসনিক চ্যালেঞ্জগুলো বুঝার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিতে হবে।

অন্যদিকে, নতুন ভিসিকে স্বাগত জানানো শিক্ষার্থীদের দাবি, সাবেক ভিসি জয়নাল আবেদীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ছিল। তার দুর্নীতি নিয়ে বহু পএিকায় নিউজ ছাপা হয়েছে। নতুন ভিসি একজন যোগ্য ও মেধাবী শিক্ষক। সাবেক ভিসি জয়নাল আবেদীন ও তার সহযোগীদের উস্কানিতে শিবিরের ডুয়েট শাখার নেতাকর্মীরা বহিরাগত ক্যাডার এনে এই হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

---

এমনি পরিস্থিতিতে দুপুরে নব নিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল রবিবার (১৭ মে) দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) রাকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, ডুয়েটের রেজিস্ট্রার ড. অধ্যাপক মো: আবু তৈয়বসহ অন্যান্য কর্মকর্তাগণ।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছাত্র শিবিরের সমর্থনে শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভিতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে গেটের বাইরে থাকা পুলিশ, সাংবাদিক ও সাধারণ ছাত্রসহ ১৪/১৫ জন আহত হয়েছে। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান