রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

গাজীপুরে তালাবদ্ধ ঘরে পাওয়া গেল গৃহবধূর পোড়া লাশ: স্বামীসহ আটক ২

গণবাণী ডট কম
প্রকাশ: ২২ মে ২০২৬, ২৩:০৫:০২ | পঠিত: ১৫০

---

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর।  ২২ মে, ২০২৬ :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কোনাবাড়ী থানার নতুন বাজার নিউমার্কেট এলাকার একটি টিনশেড কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা ঢাকার মিরপুর বিহারি পট্টি এলাকার আইয়ূব আলীর মেয়ে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোঃ বাবু (৩৫) এবং ওই বাড়ির কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সন্ধ্যায় নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর বাড়ির ভাড়াটিয়া মো: বাবুর ভাড়া ঘর থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল। এসময় ভেতর থেকে ঘরের দরজায় তালা ঝুলছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় লোকজন টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে মেঝেতে ফারজানার আগুনে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে জিএমপির কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী বাবুর দাবি, বাড়ির কেয়ারটেকার রোমানের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তিনি বলেন, আমি সন্ধ্যায় স্ত্রীকে রুমে তালাবদ্ধ করে কোনাবাড়ী বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর খবর পাই স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে। ঘটনাস্থল থেকে

এদিকে স্থানীয় বাসিন্দাদের ধারণা, এই মৃত্যুর পেছনে পারিবারিক কলহ বা পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে। পুলিশ কেরোসিনের একটি বোতল উদ্ধার করেছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে ফারজানা আক্তার নামের ওই গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। জিগ্যাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান