রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

পরিবহন শ্রমিকদের আইন মানতে বাধ্য করতে পারলে ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক : সড়ক ও সেতু মন্ত্রী

গণবাণী ডট কম
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৭:৪৭:৫২ | পঠিত: ১২৭

---

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শ্রমিক নেতা যারা আছেন, তারা যদি দায়িত্ব পালন করেন, মালিক যারা আছেন, তারা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ীর ফিটনেস, গাড়ীর ভ্রাইভার নিয়ম মেনে গাড়ী চলে, আর স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা যদি পরিবহনগুলোকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন, তাহলে আমরা একটা নিরাপদ ঈদযাত্রা উপভোগ করতে পারবো।

রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈরর চন্দ্রায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মন্ত্রী আরো বলেন, এখানে জেলা প্রশাসক আছেন, বিআরটিএ চেয়ারম্যান আছেন, বিআরটিসির চেয়ারম্যান আছেন, চীফ ইঞ্জিনিয়ার আছেন, সকলেই এখানে উপস্থিত আছেন। আর আমার সামনে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা যদি রাস্তায়, মালিক যারা আছেন, শ্রমিক যারা আছেন, ড্রাইভার যারা আছেন, আপনারা যদি শৃঙ্খলাটা মানেন, আপনারা যদি ট্রাফিক আইনটা মানেন এবং আপনারা যদি যার যার যে দায়িত্ব সেটা পালন করেন, তাহলে আমার বিশ্বাস এবার ঈদুল আযহার ঈদ যাত্রা আমরা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পারব। বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষের জন্য স্বস্তিদায়ক করতে পারব।

এসময় মন্ত্রী আরো বলেন, আমি আজকে আপনাদের কাছে এসে এটা আমানত হিসেবে রেখে যাচ্ছি। আমার বিশ্বাস আপনারা এবার ঈদে অন্তত এবং আগামীতে যত ঈদ আসবে সেখানে দায়িত্বশীল থাকবেন।

সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, মহাসড়কে কোন বাজার বসবে না, বসতে দেওয়া হবে না। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সজাগ আছে। মহাসড়কের পাশে গরুর হাট ও বাজার কোনভাবেই মেনে নেওয়া হবে না, বসতে দেওয়া হবে না ।

তিনি আরো বলেন, ঈদের আগে ও পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট কিংবা বাজার বসতে দেওয়া হবে না। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি।

সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে শ্রমিকদের যৌক্তিক সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসন মোঃ নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর-১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান প্রমুখসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান