রবিবার, ৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেকশন

 

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে ডিসির ঈদ শুভেচ্ছা বিনিময়

গণবাণী ডট কম
প্রকাশ: ১ জুন ২০২৬, ১৯:৩৮:২৮ | পঠিত: ২০৪

---

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর। ১লা জুন, ২০২৬:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। সোমবার (১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদুল আজহার সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

সাংবাদিকদের বক্তব্য ও সমস্যা উপস্থাপন:

সাংবাদিকরা তাঁদের বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার বিভিন্ন গণমুখী কাজের প্রশংসা করেন এবং তাঁকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে এসব সমাধানে জেলা প্রশাসকের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য দীর্ঘসময় ধরে মনোযোগ সহকারে শোনেন এবং পরে বিভিন্ন বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন।

গণমাধ্যমের প্রশংসা ও বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান:

শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার এবং জনকল্যাণে অবদান রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁরা এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

• আহমেদ হোসেন ভূঁইয়া, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ

• মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

• সালমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

• মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

• রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)

• তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ)

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon
শিরোনাম:   ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত মশা তো মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? - ডিসি গাজীপুর কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক কাপাসিয়ায় ঝুলন্ত ডিসের তারে জড়িয়ে শিক্ষার্থীর মৃত্যু ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ কাপাসিয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী টিকটকের ফাঁদ ও দুই কিশোরী নিখোঁজ: ঘরে ফেরার গল্পে এক নির্মম সাবধানবাণী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান