![]()
নিজস্ব প্রতিবেদক, ঢাকা। ২ জুন, ২০২৬:
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে তিনি এই গৌরবময় পদে জয়লাভ করেন।
নিউইয়র্ক সময় আজ (২ জুন) সকাল ১০টায় জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফল ও ভোটের পরিসংখ্যান
প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদটি এবার ছিল এশিয়া প্যাসিফিক গ্রুপের জন্য। এই পদের লড়াইয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
নির্বাচনে বাংলাদেশের বিপরীতে সাইপ্রাসের প্রার্থী ছিল। জাতিসংঘের মোট ১৯০টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহান পেয়েছেন ৯৯টি ভোট। অপরদিকে, সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েনে ৯১টি ভোট। আগামী এক বছর মি. রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব হস্তান্তর ও ঐতিহাসিক প্রেক্ষাপট
আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ। ড. খলিলুর রহমান বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
ঐতিহাসিক রেকর্ড:
বাংলাদেশের জন্য জাতিসংঘে এটিই প্রথম শীর্ষ নেতৃত্ব নয়। এর আগে, ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর ড. খলিলুর রহমানের এই বিজয় বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের নতুন সরকারের জন্য আরেকটি বড় মাইলফলক।
মন্তব্য