![]()
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৬ জুন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন রোববার (৭ জুন) থেকে শুরু হতে যাচ্ছে। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই অধিবেশন আহ্বান করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করতে পারেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। ২৫ কার্যদিবসের সেই প্রথম অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।
মন্তব্য