![]()
গাজীপুরে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই গণহত্যা দিবস ২০২৬’ পালিত হয়েছে। ৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন:
সকাল ৯টায় গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শ্রদ্ধা জানান:
• জেলা প্রশাসন: গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
![]()
• গাজীপুর মহানগর পুলিশ: মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
![]()
• গাজীপুর সিটি কর্পোরেশন: সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
• জেলা পুলিশ: গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
![]()
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান:
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()
অনুষ্ঠানের উল্লেখযোগ্য মুহূর্ত
• জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
• জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
• উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে আপলোচনায় অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও আমন্ত্রিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
মন্তব্য